1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

নাইরোবিতে আমদানি কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, ব্যবসায়ীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

কেনিয়ার রাজধানী নাইরোবিতে সরকারের নতুন আমদানি কর বিধিমালার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার বিক্ষোভ চলাকালে ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

‎নতুন কর বিধিমালা ঘিরে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, আমদানি ব্যয় বাড়িয়ে দেওয়ার ফলে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন।

‎নতুন বিধিমালার আওতায় একটি শিপিং কন্টেইনারের ন্যূনতম আমদানি ফি প্রায় ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, আমদানি খরচ বেড়ে গেলে বাজারে বিভিন্ন পণ্যের দামও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে সাধারণ ভোক্তাদের ওপরও।

‎শুক্রবার নাইরোবির বাণিজ্যিক এলাকায় নতুন করনীতির প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভে নামেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

‎ব্যবসায়ীরা নতুন কর কাঠামো পুনর্বিবেচনার পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

‎তবে কর্তৃপক্ষের ব্যাখ্যা, নতুন নির্ধারিত অঙ্কটি মূলত কাস্টমস মূল্যায়নের একটি ন্যূনতম বেঞ্চমার্ক। এর অর্থ প্রতিটি কন্টেইনারের ওপর সরাসরি একই পরিমাণ কর আরোপ করা নয়।

‎নতুন করনীতি নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধের মধ্যেই নাইরোবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের দাবি, কর ব্যবস্থায় এমন পরিবর্তন আনা উচিত, যাতে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপও না পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট