1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

নেপালের বন্যায় ৩১ দেশের শত শত পর্যটক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন দেশের শত শত পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাই পাঁচ শতাধিক।

‎প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পর্যটক নিখোঁজ হয়েছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। এছাড়া যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীনসহ বিভিন্ন দেশের নাগরিকও নিখোঁজ রয়েছেন।

‎নিখোঁজ পর্যটকদের তালিকায় সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, জার্মানি, লাটভিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান ও নিউজিল্যান্ডের নাগরিকদের নামও রয়েছে।

‎প্রবল বৃষ্টিপাতের কারণে নেপালের বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বেড়ে গেছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। এতে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্গম এলাকায় আটকে পড়েছেন অনেক পর্যটক।

‎নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে তাদেরও নানা প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে।

‎কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে নিখোঁজ পর্যটকের সংখ্যা এবং বিভিন্ন দেশের নাগরিকদের সংশ্লিষ্টতার তথ্য পরবর্তীতে পরিবর্তিত হতে পারে।

‎এদিকে, নেপালে আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধারের পাশাপাশি তাদের নিজ নিজ দেশে ফেরানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট