1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, কোথায় হচ্ছে?

নিষিদ্ধ রাজনৈতিক দল ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী ‎

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যেকোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে এবং এতে কোনো বাধা নেই।

‎মো. আসাদুজ্জামান বলেন, সরকারের সমালোচনা করার অধিকারও সবার রয়েছে। একইসঙ্গে বিগত সরকারের সময় কথা বলার অপরাধে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের সংস্কৃতি থেকে বর্তমান সরকার বের হয়ে এসেছে বলেও দাবি করেন তিনি।

‎রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ সোমবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। বিগত ছয় মাসের পরিসংখ্যান তুলে ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নেই বলেও দাবি করেন তিনি।

পাশাপাশি মিরাজ শেখ গুমের অভিযোগে কোস্টগার্ডের বিষয়ে তদন্ত হচ্ছে উল্লেখ তিনি বলেন, গুমের অভিযোগ তদন্তে রাষ্ট্র ভিকটিম পরিবারের পাশে রয়েছে।

‎গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন নিয়ে সমালোচনার জবাবও দেন আইনমন্ত্রী। তার দাবি, আগের খসড়াগুলোতে বেশ কিছু অস্পষ্টতা ছিল। যাচাই-বাছাই করে আইনগুলো নতুনভাবে সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকার আইন বাতিল বা আটকে দিচ্ছে—এমন প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

‎সরকারি বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে মানবাধিকার কমিশনের তদন্তের সুযোগ থাকবে বলেও জানান মো. আসাদুজ্জামান। তবে আইনের প্রয়োগে নিরপরাধ কেউ যেন ভুক্তভোগী না হন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

‎এদিকে সংবিধান সংস্কার নিয়ে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিরোধী দল থেকে কোনো প্রস্তাব এলে এবং তা যুক্তিসঙ্গত হলে গ্রহণের চেষ্টা করবে সরকার।

বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ না থাকার দাবি করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কথাও জানান আইনমন্ত্রী।


‎সবশেষে অতীতের খুন-গুম ও রাজনৈতিক মামলা-মোকদ্দমার সংস্কৃতি থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান আইনমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট