1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে টোকিওসহ আশপাশের এলাকায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

‎জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর গভীরতা ছিল প্রায় ৭০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে।

‎আহতদের মধ্যে সাইতামায় ৯ জন, কানাগাওয়ায় ৯ জন, চিবায় ৪ জন এবং ইবারাকিতে একজন রয়েছেন। বেশিরভাগই ঘুমের মধ্যে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে গিয়ে বা আসবাবপত্র ও দরজায় আঘাত পেয়ে আহত হন। ইয়োকোহামায় ৮০-এর কোঠার এক নারী বিছানা থেকে পড়ে গুরুতরভাবে নিতম্বে আঘাত পেয়েছেন।

‎ভূমিকম্পের কারণে টোকিও ও নারিতা বিমানবন্দরগামী দ্রুতগতির ট্রেনসহ কয়েকটি রেলসেবা বিঘ্নিত হলেও শিনকানসেন বুলেট ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

‎টোকিওর কোতো এলাকায় একটি ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে সড়কে পানি ছড়িয়ে পড়ে। পরে সেটি মেরামত করা হয়। এছাড়া প্রায় ৪৬০টি বাড়িতে সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও পরে সরবরাহ স্বাভাবিক হয়।

‎জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট