
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন বলে উল্লেখ করেছেন, যা ইসরায়েলের ঐতিহাসিকভাবে সবচেয়ে ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের একটির প্রতি কটাক্ষ।
ইসরায়েলকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনের বিরোধিতা করতে গিয়ে নেতানিয়াহু বৃহস্পতিবার প্রচারিত ইসরায়েলি পডকাস্ট মেলেখ ব্লিটজার হাইম-এ এই মন্তব্যটি করেন।
নেতানিয়াহু ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের কথা উল্লেখ করেন এবং ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল সম্পর্কে তাঁর ‘ইতিবাচক’ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। এরপর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত তাঁর মন্তব্যের অনুবাদ অনুযায়ী, নেতানিয়াহু ব্যঙ্গাত্মক সুরে বলেন আজকের ব্রিটেনে এমনটা খুঁজে দেখুন—যাকে আপনি এখন ‘ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন’ বা ব্রিটেনের ইসলামি প্রজাতন্ত্র বলতে পারেন।
পডকাস্টের পরবর্তী অংশে নেতানিয়াহু ২০২২ সালে জেডি ভ্যান্সের করা একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন ভ্যান্স বলেছিলেন যে যুক্তরাজ্যই হয়তো প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামপন্থী দেশ-এ পরিণত হতে পারে।
নেতানিয়াহু বলেন, কেউ একজন বলেছিলেন যে পারমাণবিক অস্ত্রসহ প্রথম ইসলামি প্রজাতন্ত্রটি হবে ‘ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন’ বা ব্রিটেনের ইসলামি প্রজাতন্ত্র।
তিনি আরও যোগ করেন,আমরা নিশ্চিত করছি যেন এখানে অর্থাৎ ইরানে—তেমন আর কিছুর উদ্ভব না হয়।
ব্রিটিশ ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না
ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্যকে বিদ্বেষপূর্ণ ও বিভাজন সৃষ্টিকারী হিসেবে সমালোচনা করেছে ব্রিটেন ও আয়ারল্যান্ডের ইহুদিদের একটি সংগঠন।
‘মুভমেন্ট ফর প্রগ্রেসিভ জুডাইজম-এর যুগ্ম-প্রধান র্যাবাই চার্লি বাগিনস্কি ও র্যাবাই জশ লেভ বলেন, এমন এক সময়ে যখন ইহুদি-বিদ্বেষ, মুসলিম-বিদ্বেষ ও সামাজিক বিভাজন পুরো দেশজুড়ে প্রকৃত ভীতি সৃষ্টি করছে, তখন এ ধরনের ভাষা ব্যবহার করা বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন।
তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের হয়ে কথা বলেন না। তাঁর বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব করে না।
প্রধানমন্ত্রী থেরেসা মে-র ডাউনিং স্ট্রিটের সাবেক চিফ অফ স্টাফ গ্যাভিন বারওয়েল বলেছেন, নেতানিয়াহুর মন্তব্য ছিল প্রকাশ্য ইসলামবিদ্বেষ