1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

মোজতবা খামেনির সঙ্গে পেজেশকিয়ানের ৭ ঘণ্টার বৈঠকে যে কথা হলো

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

সোমবার (১০ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বরাত দিয়ে আইআরএনএ জানায়, বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

‎ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে একান্তে দীর্ঘ বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্যে দুই নেতার এই বৈঠক চলে প্রায় ৭ ঘণ্টা।

‎তিনি জানান, বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল সাধারণ মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

‎সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সামরিক সংঘাতের প্রভাব পড়েছে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে। সংঘাতের সময় আঞ্চলিক বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‎এদিকে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতি ও পরবর্তী সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে পরিস্থিতির আবারও অবনতি ঘটে।

‎এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের দীর্ঘ এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যা, নিষেধাজ্ঞার প্রভাব এবং জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়গুলোই বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট