যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পরও পিছু হটছে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির মধ্যেই ওয়াশিংটনের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান।
মঙ্গলবার হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা এবং ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর ইরানের আক্রমণের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
হামলার পর ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান পাল্টা কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র আরও বড় ও কঠোর হামলা চালাবে। তবে ট্রাম্পের এই হুমকির পরও ইরানের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন এবং পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছেন।
এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে সামরিক সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সব মিলিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা জবাবের ঘোষণায় যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন আন্তর্জাতিক মহলের নজর—দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত