ঢাকা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে থার্ড টার্মিনালের র্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত তিনজন হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান এবং ল্যান্স কর্পোরাল জুবাইদুল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আহত চারজনকে দ্রুত উদ্ধার করে সিএমএইচে নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মর্মান্তিক এ ঘটনায় বিমানবাহিনীর সদস্যদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত