জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের কারণে দেশের বাইরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমেও সমন্বয় ও প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করেন।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির হিসেবে তাঁর এক বছরের মেয়াদ শুরু হওয়ার কথা রয়েছে।
খলিলুর রহমানের অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যেই হুমায়ুন কবিরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত