অস্বাভাবিকভাবে পানি বাড়ায় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে বাঁধের স্পিলওয়ে দিয়ে কর্ণফুলী নদীতে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় বাঁধের ওপর চাপ কমাতে জলকপাটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পানি বাড়তে থাকায় হ্রদের আশপাশের নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
বাঁধ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হ্রদের পানির উচ্চতা ও পানিপ্রবাহের পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, হঠাৎ করে জলকপাট খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়তে পারে। ফলে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত