রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাঁশখালীর জন্য আলাদা করে দাবি-দাওয়া তুলে ধরার প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির দর্শন সম্পূর্ণ নতুন ও অন্তর্ভুক্তিমূলক।
বর্তমান সরকারের নতুন এই উন্নয়ন ভাবনায় দেশের শিশু, নারী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী সমাজের প্রত্যেকের চাহিদা সুনির্দিষ্টভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
জনসভায় অর্থমন্ত্রী জানান, সরকার প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে। বাঁশখালীর অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারের বিষয়ে সরকার আন্তরিক বলে জানান তিনি।
একই সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাঁশখালী প্রাকৃতিকভাবেই এক সমৃদ্ধ পর্যটন কেন্দ্র।
লবণচাষিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দ্রুত নীতিমালা ও নির্দেশনা দেবেন বলে তিনি আশ্বাস দেন। এ ছাড়া দলমত ও বৈষম্যের ঊর্ধ্বে উঠে বন্যাকবলিত এলাকার উন্নয়নে সরকার কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।
স্বাগত বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা উপকূলীয় বেড়িবাঁধের স্থায়ী সমাধান, শিল্প স্থাপনের সুযোগ তৈরি এবং পানিনিষ্কাশন ব্যবস্থা সুগম করতে সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেন। বাঁশখালীর বাহারছড়া সমুদ্রপাড়ে আয়োজিত এই জনসভাটি স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয়।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত